ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:১৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:১৪ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার

নাটোরে গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার তাদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে হাজির করা হয় তাদের।


গ্রেফতার হওয়া দু্ই ভাই হলো বড়ভাই নাজমুল ও ছোট নাঈম। তারা খুবজিপুরের বিলসা এলাকার মোশারফ হোসেন ভক্তির ছেলে তারা।

র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার শিবলী মোস্তফা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীরর আম চত্বরের একটি ছাত্রাবাস থেকে নাঈমকে গ্রেফতার করা হয়। পরে নাঈমের দেওয়া তথ্য অনুযায়ী তার বড়ভাই নাজমুলকে গাজিপুরের একটি কারখানা থেকে গ্রেফতার করা হয়। পরে অভিযুক্ত দুইজনকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।


গত ২০ ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুরের বিলসা এলাকার মনিরুল ইসলামের সাত বছরের কন্যা খাদিজা নিখোঁজ হয়। ২২ ডিসেম্বর পার্শবর্তী একটি দিঘি থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় ২২ ডিসেম্বর রাতে নিহত শিশুটির বাবা মনিরুল ইসলাম গ্রেফতারকৃত এই দুইজনসহ প্রতিবেশী ছয়জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।