ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১২:৩৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

শিশুদের এখনই টিকা দেওয়া হচ্ছে না: স্বাস্থ্য ডিজি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিশুদের ভ্যাকসিন প্রয়োগের জন্য কার্যক্রম অব্যাহত আছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে শিশুদের টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে ফাইজারের টিকা হস্তান্তরের সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেসব জায়গায় আমরা ভ্যাকসিন দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের আছে। আগামীতে যে কোনো ধরনের ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব হবে।