শিশুদের জুস ও চকলেটে কাপড়ের রঙ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ক্ষতিকর রাসায়নিক দিয়ে জুস, চকলেট, ললিপপসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে রহমত ফুডকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। আদালত ওই কারখানাটিকে সিলগালা করেছেন। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য। একই অভিযোগে ইউকো ফুড প্রডাক্টস কে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেরানীগঞ্জের এই প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘শিশুদের জন্য প্রতিষ্ঠান দুটি চকলেট, জুস, ড্রিংকস, ললিপপ তৈরি করত। সেখানে অভিযানে গিয়ে দেখা গেছে ভেজাল ও নকল জুস তৈরি হচ্ছে। তাছাড়া নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি হয় ফলের জুস। ব্যবহার করা হচ্ছিলো কাপড়ের রঙ, সাইট্রিক এসিড ও সোডা।’
‘কোমলমতি শিশুদের জন্য আকর্ষণীয় মোড়কে জুস, ড্রিংকস, চাটনি তৈরি করে বাজারজাত করা হতো। এসব অভিযোগে রহমত ফুড কারখানাটি সিলগালা করে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগ পাওয়া গেছে ইউকো ফুড প্রডাক্টস এর কারখানায়। সেখানে বাচ্চাদের লিচিতে সম্পূর্ণ কেমিকেল ব্যবহার করা হচ্ছিলো। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





