শিশুদের নৈতিকতা শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই: রেজাউল করিম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
শিশুদের নৈতিকতা শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই: রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, দেশপ্রেমে উদ্ভুদ্ধ করতে হলে নৈতিকতার শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই।
তিনি বলেন, নীতিহীন এবং মূল্যবোধহীন শিক্ষার সার্টিফিকেট চাকরি দিতে পারে কিন্তু প্রকৃত মানুষ দিতে পারে না।
মন্ত্রী আজ শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলার অনলাইন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম।
মন্ত্রী রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরামহীন ও গতিশীল নেতৃত্বে আমরা মহামারী করোনা মোকাবেলা করে যাচ্ছি। এই করোনাকালে দেশের কোটি-কোটি মানুষকে বিভিন্ন ধরণের সহায়তা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। দেশে কোন মানুষ অনাহারে থাকবে না এবং সেই ব্যবস্থাই করেছেন প্রধানমন্ত্রী।
মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভূমিকা নিয়ে আয়োজিত এ কর্মশালায় মন্ত্রী আরো বলেন, আমাদের জীবনটা অতি সংক্ষিপ্ত। ইচ্ছা করলেই নির্ধারিত সময়ের বাইরে এক মুহূর্তও থাকার সুযোগ নাই।
তিনি বলেন, আমি সবসময় বলি আসুন আমরা সবাই মিলে বিনিয়োগ করি সন্তানে। পরিবারই হচ্ছে সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উপযুক্ত স্থান। আমরা আমাদের সন্তানদের ধর্মের মূল কথায় উজ্জীবিত করি।
অনলাইন কর্মশালায় আরো বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনজিৎ কুমার দাস, অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, উপ-সচিব সৌরেন্দ্র নাথ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝুমুর বালা, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার মন্ডল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের বরিশালের ট্রাস্ট্রি সুরঞ্জিত দত্ত লিটু, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








