শিশুদের বিকাশে সুযোগ দিতে হবে : সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০১ পিএম, ৪ মার্চ ২০১৮ রবিবার
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য তাদের স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে।ফুল ফুটতে যেমন আলো, বাতাসের প্রয়োজন, ঠিক তেমনি একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়তে চিত্রাঙ্কন, পছন্দের বই পড়া, ছড়া, কবিতা লেখাসহ সংস্কৃতি চর্চায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন।
আসাদুজ্জামান নূর আজ দুপুরে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে স্থানীয় সংগঠন ভিশন-২০২১ আয়োজিত ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী নূর বলেন, আমাদের অভিভাবকরা চায় বাচ্চারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করুক। কিন্তু কোন প্রতিযোগিতায় বাচ্চারা এক, দুই, তিন, চারের মধ্যে থাকলো কি-না সেটি বিবেচ্য বিষয় না। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে চেতনা জাগ্রত করার বিষয়টি বড়।
ভিশন-২০২১-র প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হারুন আর রশিদ, জেলা প্রশাসক খালেদ রহীম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল হক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরি, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক প্রমুখ।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











