ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:২০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিশুদের শিক্ষায় কার্টুন খুবই গুরুত্বপূর্ণ: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিসিমপুর শুধু টিভি অনুষ্ঠানই নয়, এটি একটি প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।  তিনি বলেন, সিসিমপুর, ইকরি ও হালুম বাংলাদেশের শিশুদের কাছে জনপ্রিয়। প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশুদের জন্য এই কার্টুন খুবই গুরুত্বপূর্ণ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অমর একুশে বইমেলায় শিশু প্রহরে এসে তিনি এসব কথা বলেন।  আধা ঘণ্টা সময় কাটান শিশুদের সঙ্গে। এ সময় শিশু-কিশোর আর অভিভাবকদের আনাগোনায় প্রাণচঞ্চল ছিল সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বর।

মেলায় শুক্রবার সকাল থেকেই শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সিসিমপুর মঞ্চ। হালুম, ইকরি, শিকু ও টুকটুকির নাটিকায় উৎফুল্ল শিশুরা। কেউ হাত মেলাচ্ছে, কাউকে ছবি তুলতে দেখা যায়।

২০১৩ সাল থেকে ইউএসএআইডির সহযোগিতায় সিসিমপুর চলছে জানিয়ে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, এটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যা নিউইয়র্কে কিছু কার্টুন চরিত্রের আদলে সৃষ্টি। বর্তমানে এটি বাংলাদেশের তিন মিলিয়ন শিশুর কাছে পৌঁছে গেছে।

তিনি বলেন, এটি শুধু টিভি অনুষ্ঠানই নয়, এটি একটি প্রাকপ্রাথমিক শিক্ষাব্যবস্থা। আমরা আমাদের সময়ে থাকা কার্টুন চরিত্রের সঙ্গে বড় হয়েছি। এখানকার (বাংলাদেশ) শিশুরা বড় হচ্ছে হালুম ইকরি টুকটুকির সঙ্গে’।

মেলায় প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া শিশু প্রহর শেষ হয় বেলা দেড়টায়। মেলা চলবে মাসব্যাপী। গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-জেডসি