ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৪:০২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

শিশুর বুদ্ধিমত্তা আসে মায়ের কাছ থেকে!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রত্যেকটি শিশুই বিশেষ শিশু, কিন্তু যদি আপনি কখনও এই নিয়ে চিন্তাকুল থাকেন যে আপনার সন্তানের সবার চাইতে এগিয়ে থাকার প্রকৃতিগত সম্ভাব্যতা আছে কিনা, বা গড়পড়তার চেয়ে বেশী বুদ্ধিমত্তা আছে কিনা, এমন কিছু লক্ষণ আছে যা থেকে মা-বাবা বুঝতে পারেন। সন্তানের বুদ্ধিমত্তার জন্য প্রথমেই ধন্যবাদ দেয়া উচিত মাকে। আর এর একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। বুদ্ধিমান শিশু পেতে মাকে বুদ্ধিমান হতে হবে। সাইকোলজি স্পটে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, সাধারণত কোনো শিশুর বুদ্ধিমত্তা আসে মায়ের কাছ থেকে।

এক সময়ে ধারণা করা হত শিশুরা বুদ্ধিমত্তা পেয়ে থাকে মা-বাবা উভয় থেকেই। কিন্তু গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে যে, জিনগুলোর ভিন্নভাবে আচরণ করার কারণ হচ্ছে এটি নির্ভর করছে তারা মা নাকি বাবা থেকে এসেছে তার উপর।

বুদ্ধিমত্তা নির্ণায়ক জিনগুলোর অবস্থান ক্রোমোজোম এক্সে। যেহেতু নারীরা দুটি এক্স ক্রোমোজোম এবং পুরুষেরা শুধু একটি এক্স ক্রোমোজোম বহন করে, তাই শিশুদের মায়ের কাছ থেকে বুদ্ধিমত্তা পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ।

এছাড়া গবেষণার প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, বাবার কাছ থেকে প্রাপ্ত বুদ্ধিমান জিনগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। কেন স্মার্ট মায়েদের শিশুরা স্মার্ট হয়? এর পেছনে বৈজ্ঞানিক কারণ ছাড়াও অন্য একটি যুক্তি রয়েছে।

যেহেতু মায়েরা শিশুর মস্তিষ্ক বিকাশের সময়টাতে তার সাথে থাকে তাই সন্তানের উপর মায়ের বুদ্ধির প্রভাব পড়ে। এছাড়াও গবেষণা বলছে যে, বেশি বয়সের মায়েরা তুলনামূলক ভাল মা হন।

-জেডসি