ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২০:৫৩:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

শিশু ধর্ষণ, হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। 

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু ধর্ষণ ও হত্যা বন্ধের দাবিতে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক বক্তব্যে বলেন, ধর্ষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে পর্নোগ্রাফি ও মাদকের আমদানি বন্ধ করতে হবে। এছাড়া বিভিন্ন সভা-সমাবেশে নারী বিদ্বেষী বক্তব্য বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মানবাধিকার কর্মী খুশি কবির, তার বক্তব্যে বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে ও দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। 
 
সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা বলেন, শিশু ধর্ষণ ও হত্যাকারী নরপশুদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি পুরুষদেরও নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী হবার আহ্বান জানান।

মানববন্ধনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, মানবাধিকারকর্মী খুশি কবির, সাংবাদিক সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।