শিশু নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গত শনিবার সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে এই ঘটনা ঘটলেও শিশুর পরিবারকে চাপ প্রয়োগ করে বাড়ি থেকে বের হতে দেয়নি ধর্ষকের স্বজনরা। সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিয়ে সাবেক ইউপি সদস্য আবুল কাসেম ছুট্টুর মধ্যস্থতায় সালিশি বৈঠক বসলে সেখান থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়।
পুলিশ, শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।গত শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় শিশুটি তার তিন বান্ধবীর সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় একই বাড়ির ওই বখাটে কিশোর শিশুটিকে ডেকে নিয়ে তার বসতঘরের শয়ন কক্ষে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে যান। তখন ওই কিশোর শিশুটির মাকেও কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। সেইসঙ্গে হুমকি দিয়ে বলে, বিষয়টি কাউকে বললে মেরে ফেলা হবে।
শিশুটির বাবা বলেন, ওই কিশোরের পরিবারের সদস্যদের হুমকিতে গেল দুই দিন তারা বাড়ি থেকে বের হতে পারেননি। সোমবার সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য বখাটের পরিবারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। তখন কৌশলে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় রাতে থানায় গিয়ে মামলা করেন। তিনি বখাটে কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ফেনী সদর হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেফতারকৃত বখাটে কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



