ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২০:২০:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে আরো সক্রিয় ও সোচ্চার হতে হবে : শিরীন আখতার

আপডেট: ০৯:৫০ এএম, ৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

sarinamp-300x203-300x313স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ও জাসদ নেত্রী শিরীন আখতার বলেছেন, প্রশাসনকে শিশু শ্রমিক নির্যাতন ও হত্যা বন্ধের জন্য আরো বেশি সক্রিয় ভূমিকা পালন ও সোচ্চার হতে হবে। প্রশাসনের অবহেলার কারণে দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন বাড়ছে। প্রশাসন সক্রিয় হলে এই নির্যাতন বন্ধ হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালনকালে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন। খুলনায় শিশু শ্রমিক রাকিব, সিলেটের রাজন ও দলিত শ্রমিক তুলসি দাসসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী শিশু, কিশোর-কিশোরীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শ্রমিক নিরাপত্তা ফোরামের আহবায়ক ড. হামিদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, মেসবাহ উদ্দিন আহমদ, রাজেকুজ্জামান রতন, আবুল হোসেন, কর্মজীবী নারীর পক্ষে রোকেয়া রফিক বেবী, সংগঠনের সদস্যসচিব ও বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমদ,এডভোকেট বরকত আলী ও সেকান্দর আলী মিনা। বক্তারা খুলনায় শিশু শ্রমিক রাকিব, সিলেটের রাজন ও দলিত শ্রমিক তুলসি দাসসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী শিশু, কিশোর-কিশোরীদের হত্যা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ০৬.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়