শিশু ফাতেমাকে ৫ লাখ টাকা দিতে চায় ট্রাস্টি বোর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক কন্যাশিশু ফাতেমাকে ১৫ দিনের পরিবর্তে বরাদ্দ সাপেক্ষে ৫ লাখ টাকা দিতে ট্রাস্টি বোর্ড হাইকোর্টের আদেশ সংশোধন চেয়ে আবেদন করেছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি খিজির আহেমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রয়েছে।
এর আগে ১৯ জুলাই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) দুর্ঘটনাকবলিতদের জন্য গঠিত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানকে ১৫ দিনের মধ্যে এই অর্থ শিশুর অভিভাবককে দিতে নির্দেশ দেন। সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশ সংশোধন চেয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যানের আইনজীবী মো. রাফিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, আবেদনে অর্থ বরাদ্দ সাপেক্ষে ৫ লাখ টাকা দিতে ১৫ দিনের পরিবর্তে অর্থ বরাদ্দ পর্যন্ত সময় চাওয়া হয়েছে। আজ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
শিশুটির জন্য ক্ষতিপূরণ, কল্যাণ নিশ্চিত এবং প্রতিপালনে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে ১৮ জুলাই আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় শিশুটির বাবা জাহাঙ্গীর আলম, অন্তঃস্বত্ত্বা মা রত্না বেগম ও চার বছরের মেয়ে সানজিদা মারা যায়। এ সময় ট্রাকচাপায় মায়ের পেট ফেটে রাস্তায় জন্ম নেয় এই শিশুটি। প্রথম দুই দিন শিশুটি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ১৮ জুলাই রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির নাম রাখা হয় ফাতেমা। শিশুটিকে গত সপ্তাহে রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে আনা হয়।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











