ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২০:২০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

শিশু রাকিব হত্যা: জড়িতদের বিরুদ্ধে মামলা, এলাকায় বিক্ষোভ

আপডেট: ০১:২৯ পিএম, ৪ আগস্ট ২০১৫ মঙ্গলবার

dSDPGAJSXbUx স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, খুলনা : খুলনায় মটর শ্রমিক মেকানিক শিশু রাকিব হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিল নিয়ে তারা অভিযুক্ত ‘শরীফ মটরস’ ভাংচুর করেছে। হত্যার ঘটনায় মঙ্গলবার সকালে খুলনায় মামলা হয়েছে। গ্যারেজ মালিক মিন্টু, তার ভাই শরীফ ও তাদের মা বিউটি বেগমকে আসামী করে ওই মামলা দায়ের করেছেন নিহত শিশু রাকিবের বাবা নুরুল আলম। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস মামলার হওয়ার বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করেছেন। rakib-killedপুলিশ ও স্থানীয়দের সূত্রে জানায়, গতকাল সোমবার গ্যারেজে কাজ করা শিশু রাকিব কর্মস্থল ছেড়ে দিয়ে অন্য গ্যারেজে চাকরি নেওয়ার অপরাধে তার মলদ্বারে কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে নির্যাতন করে শরিফ ও মিন্টু। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা রাকিবকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় আসার পথে রাত ১২টার দিকে মারা যায় শিশু রাকিব। ওই সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশপাশের মানুষ গ্যারেজ মালিক মিন্টু তার ভাই শরীফকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্টুর মা বিউটি বেগমকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, শিশু রাকিবের শরীরের অস্বাভাবিক পরিমাণ বাতাস প্রবেশ করানোর কারণে তার পেটের নাড়িভুড়ি ছিড়ে যায়, ফুসফুস ফেটে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন অর্গান অকেজো হয়ে যাওয়ার কারণে সে মারা যায়। রাকিবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ তার ময়নাতদন্ত করা হবে। ০৪.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়