ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১০:৪৬:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

শীতলক্ষ্যায় নৌকাডুবি, দুই নারী নিখোঁজ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৩ এএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় এক গৃহবধূ ও এক কিশোরী নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌ রুটে এ দুর্ঘটনা ঘটে।

ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুইজন হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ার তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০) ও সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭)।

ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস জানান, বুধবার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া যাচ্ছিল। নদীর মাঝে গেলে একটি বাল্ক হেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ২০ জন যাত্রীর মাঝে ১৮ জন সাঁতরে তীরে উঠে আসলেও দুই জন নারী নিখোঁজ রয়েছেন।