শীতের আগেই হাত খসখসে হয়ে যাচ্ছে?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
প্রকৃতি থেকে গরমকাল চলে যাওয়া এবং শীতের আগমনের মাঝে যে সময়টা, তাতে মুখে হাতে পায়ে টান ধরাটা ভীষণ স্বাভাবিক। শীতের আগমনের আগে যদি আপনি আপনার ত্বকের বিশেষ যত্ন নিতে পারেন তাহলে আপনার হাত হয়ে উঠবে উজ্জ্বল।
অনেক সময় ক্রিম লাগালেও হাতের খসখসে ভাব দূর হয় না। মুখের মতো তাই হাতেরও সমান যত্ন নিতে হয়। আজকে জেনে নিন এমন একটি ডেইলি রুটিন, যা ফলো করলেই আপনার হাত হয়ে উঠবে মুখের মত উজ্জ্বল এবং কোমল।
হ্যান্ডওয়াশের দিকে খেয়াল রাখুন : সারাদিনের ব্যস্ততার মধ্যে একাধিক বার হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হয় হাত পরিষ্কার রাখার জন্য। অ্যালকোহল অথবা কেমিক্যালযুক্ত হ্যান্ডওয়াশ যদি ব্যবহার করেন তাহলে আপনার হাতের স্বাভাবিক আদ্রতা নষ্ট হয়ে যাবে, তাই গ্লিসারিন অথবা অ্যালোভেরা যুক্ত মাইল্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করবেন সবসময়।
হাত ধোয়ার পর ময়শ্চারাইজার : হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ভালো ক্রিম মেখে নিতে হবে। গ্লিসারিন বা নারকেল তেল যুক্ত যদি ক্রিম হয় তাহলে তো কথাই নেই।
সানস্ক্রিন : অনেকেই শুধুমাত্র মুখে ব্যবহার করেন সানস্ক্রিন। মুখের মতো হাতেও ট্যান পরে, যার জন্য প্রতিদিন ভালো এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
স্ক্রাব : সপ্তাহে অন্তত একদিন স্ক্রাবিং করতে হবে। যদি ভালো ব্র্যান্ডের স্ক্রাব না কিনতে পারেন তাহলে চিনি এবং নারকোল মিশিয়েও হাতে ব্যবহার করতে পারেন।
গ্লাভস ব্যবহার : ঘরের কাজ করার সময় ডিটারজেন্ট অথবা ডিস সোপ ক্লিনার যদি সরাসরি হাতে লাগে তাহলে হাতের মসৃণ ভাব নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন বাড়িতে ধুলোবালি ঘাটার সময় হাতে গ্লাভস ব্যবহার করতে।
হাইড্রেশন বজায় : আপনি যতই বাইরে থেকে ঘষামাজা করুন না কেন, আপনার ত্বক যদি পানিশূন্য হয়ে যায় তাহলে ত্বকে টান ধরে। তাই প্রতিদিন চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







