শীতে হাঁটু ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ৫টি কার্যকরী ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
শীতকালে অনেকেরই হাঁটু বা হাড়ের জোড়ায় ব্যথা বেড়ে যায়। এর প্রধান কারণ হলো, ঠান্ডায় আমাদের শরীরের ব্যথা অনুভবকারী স্নায়ুগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এই সময় ব্যথা কমাতে যত্রতত্র পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খাওয়া শরীরের জন্য, বিশেষ করে কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।
তার বদলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি সহজেই এই ব্যথা নিয়ন্ত্রণে রাখতে পারেন। নিচে ৫টি কার্যকরী ঘরোয়া উপায় সহজ ভাষায় তুলে ধরা হলো—
১. হাঁটু উষ্ণ রাখা
শীতের ঠান্ডা বাতাস যেন সরাসরি হাঁটুতে না লাগে, সেদিকে খেয়াল রাখুন। হাঁটু সব সময় ঢেকে রাখার চেষ্টা করুন। গরম কাপড় বা নি-ক্যাপ ব্যবহার করলে ওই অংশের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং ব্যথা কম হয়।
২. গরম সেঁক দেওয়া
হাঁটু ব্যথায় গরম সেঁক অত্যন্ত কার্যকর। যখনই সুযোগ পাবেন, হট ওয়াটার ব্যাগ বা গরম কাপড়ের সাহায্যে সেঁক দিন। এটি পেশিকে শিথিল করে এবং হাড়ের জড়তা কাটিয়ে যন্ত্রণা কমিয়ে দেয়।
৩. কুসুম গরম জলে স্নান
শীতকালে ভুলেও ঠান্ডা জলে স্নান করবেন না। সবসময় হালকা গরম বা কুসুম গরম জলে স্নান করার অভ্যাস করুন। এটি শরীরের তাপমাত্রা বজায় রাখার পাশাপাশি হাঁটু ও জয়েন্টের ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে।
৪. সিঁড়ি ব্যবহারে সতর্কতা
যাদের হাঁটুতে ব্যথা আছে, তারা এই সময় অতিরিক্ত সিঁড়ি ওঠানামা করবেন না। সিঁড়ি ব্যবহারে হাঁটুতে বাড়তি চাপ পড়ে, যা ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। যতোটা সম্ভব সমতল জায়গায় হাঁটাচলা করুন।
৫. খাদ্যাভ্যাসে পরিবর্তন ও হলুদ
সুস্থ থাকতে প্রচুর পরিমাণে শাক-সবজি ও ফলমূল খান। তবে হাঁটু ব্যথার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হলুদ। হলুদে থাকা ‘কারকিউমিন’ উপাদান প্রাকৃতিকভাবে ব্যথা ও প্রদাহ কমায়। নিয়মিত দুধের সাথে বা তরকারিতে হলুদ খেলে উপকার পাবেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







