শুক্রবার থেকে ধেয়ে আসছে তীব্র শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ছয়দিন আগে শৈত্যপ্রবাহ শুরু হলে ঝেঁকে বসে শীত। অল্প তাপমাত্রা বাড়লেও তীব্র শীত রয়েই গেছে। আবারো তাপমাত্রা কমতে যাচ্ছে। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলে কমে যাবে তাপমাত্রা।
এই বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, বর্তমান যে অবস্থা, তা আর দুই-একদিন থাকতে পারে। এরপর ২৭ ডিসেম্বর থেকে আবারো তাপমাত্রা কমতে থাকবে। মূলত বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে। আর বৃষ্টি না পড়লে অতো কমবে না। বৃষ্টি পড়লে বেশি কমবে তাপমাত্রা।
আবহাওয়া পূর্বাভাসচিত্র পর্যালোচনা করে আবহাওয়াবিদরা বলেন, এই শৈত্যপ্রবাহ গত শৈত্যপ্রবাহের চেয়েও ভয়াবহ রকমের ঠাণ্ডা হবে। বিশেষ করে পঞ্চগড়-দিনাজপুর-নীলফামারী জেলায় তীব্র ঠাণ্ডা পড়বে। রাত ও সকালের তাপমাত্রা গত ৩০ বছরের (১৯৮১ থেকে ২০১০ সাল) এই সময়ের গড় তাপমাত্রার চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘণ কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার









