ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৭:৫৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকার কারণে এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সংসদে বাজেট দেওয়ার পরদিন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, এটাই এতদিনের রেওয়াজ। এবারই প্রথম এ সংবাদ সম্মেলন করবেন খোদ প্রধানমন্ত্রী।

অর্থ মন্ত্রণালয় আগে জানিয়েছিল, শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সংবাদ সম্মেলন হবে। বাজেটের পর প্রধানমন্ত্রীর কর্মস‚চি দেওয়া হলে অর্থ মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, অর্থমন্ত্রী অসুস্থ হওয়ায় ওই সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীই করবেন।

অসুস্থ মুস্তাফা কামাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে সরাসরি সংসদে এসেছিলেন নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে। কিন্তু বক্তৃতা শুরু করেও বেশিদ‚র এগোতে পারেননি তিনি। তার বাকি বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

অর্থমন্ত্রীর অসুস্থতার কারণ নিয়ে মন্ত্রণালয় বা পরিবারারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।