ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১১:১৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

শুক্র-শনিবার ঢাকার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার সব ব্যাংক শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে জামানতের টাকা জমা দেয়ার সুবিধার্থে এই নির্দেশনা দেয়া হয়।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসির উপ সচিব (নির্বাচন পরিচলনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে সূত্রোল্লিখিত পত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে- ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘােষিত সময়সূচির আলােকে আগামী ৩১ ডিসেম্বর মনােনয়নপত্র দাখিলের শেষ তারিখ হিসেবে নির্ধারিত আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মানোনয়নপত্র দাখিলকারীদের মনােনয়নপত্র দাখিলের সুবিধার্থে ২৭ ও ২৮ ডিসেম্বর শুক্রবার ও শনিবার ঢাকা মহানগরস্থ সকল ব্যাংক খােলার রাখার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে, প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী- মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

-জেডসি