ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আগামী শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে।

রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকগুলো আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্রবার ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।

জানা গেছে, আগামী সপ্তায় দীর্ঘ ছুটি থাকার কারণে এবং রাজধানীসহ আশপাশের এলাকায় গার্মেন্টকর্মীদের বেতনভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

-জেডসি