শুটিংয়ে মারামারি, আয়ুষ্মান-সারার উত্তপ্ত বাক্য বিনিময়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
বলিউড নির্মাতা প্রয়াগরাজের সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’র সিক্যুয়েলের শুটিং চলাকালীন এবার ঘটে গেলো ভয়াবহ ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কখনও সিনেমার নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথাকাটাকাটি, আবার কখনও স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের হাতাহাতি।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই তাদের সঙ্গে পরিচালক ও কয়েকজন কলাকুশলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কলার ধরে মারধর, চুল টানা–হেঁচড়া পর্যন্তও চলে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও কিছু মানুষ এগিয়ে যায়।
এদিকে একই স্থান থেকে অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আয়ুষ্মান ও সারা- এমন সময়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। খুবই রাগের মাথায় সারাকে জবাব দিচ্ছেন অভিনেতা; আর এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা। তবে এই দৃশ্য আসল ঘটনা, নাকি সিনেমার শুটিংয়ের অংশ- তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’ ছবির নতুন এই সিক্যুয়েলে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের পাশাপাশি দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। তবে অনভিপ্রেত এ ঘটনার ব্যাপারে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী







