শুধুই জাস্টিজ চাই : জিয়াউর রহমান
জিয়াউর রহমান | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার
তিন/চার দিন ধরেই ছটফট করছিল পূর্ণতা। মায়ের কাছে পাত্তা না পেয়ে আমার কাছে বায়না ধরেছিল-বাবা, সবাই প্রতিবাদ জানাচ্ছে, চেষ্টা করছে সিস্টেম পাল্টানোর, আমি কেনো করবো না। ঠিকই তো, সে কেনো করবে না। বরং অন্য অনেকের চেয়ে যে তারই বেশি করার কথা। কারণ কমপক্ষে তিনটি তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের।
০১. ২০১০ সালে সড়কে মর্মান্তিকভাবে খুন হয় পূর্ণতার প্রিয়তম কাজিন মিলিয়া। ছুটিতে মেডিকেল কলেজ থেকে বাড়ি ফিরছিল সে। তার বাসটি একটি পেট্রোল পাম্পে তেল নিয়ে সড়কে উঠার সময় ডান দিক থেকে দূরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক বাসটির মাঝ বরাবর আঘাত করলে মারাত্মকভাবে আহত হয় মিলিয়া। হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় তার। ট্রাক ও বাসের ড্রাইভারের টিকিটিও ছুঁতে পারিনি আমরা।
০২. ২০১৬ সালে কিশোরগঞ্জ থেকে ভৈরব আসার পথে বড় দূর্ঘটনা থেকে বেঁচে যাই আমরা। একটি বাসকে ওভারটেক করার জন্য হর্ণ দিলে বাসের ড্রাইভার প্রথমে আমাদের সাইড দেয়। কিন্তু আমাদের গাড়ি বাসের সমান্তরালে চলে আসার পর হঠাৎ বদমায়েশি করে বাসের মাথা একটু ডানে চাপিয়ে দেয়। বাসের ধাক্কায় আমাদের গাড়ি ছিটকে যায়। অনেক কষ্টে স্টিয়ারিং ধরে রেখে গাড়িটি নিয়ন্ত্রণে আনি। হাত একটু শিথিল হলেই এটি পাশের খাদে পড়ে যেতো কিংবা সড়কের পাশের গাছে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যেতো গাড়িটি।
০৩. গত বছর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি বাস আমাদের গাড়িকে ভচকে দেয়। আমি জোর করে বাসটির কাগজপত্র নিজের হাতে নিয়ে অফিসে চলে আসি। কাগজের জন্যে সাবেক সেনাসদস্য পরিচয় দিয়ে কতিপয় ষন্ডা ব্যক্তি একাধিকবার অফিসে এসে আমার খোঁজ করে, স্টাফদের হুমকিধামকি দিয়ে যায়। সাংবাদিক বলে হয়তো শেষ পর্যন্ত মালিকপক্ষ আপোসে এসে নিজেদের অর্থে গাড়িটি মেরামত করে দিতে বাধ্য হয়।
আর ছোটখাট অভিজ্ঞতার, তিক্ততার, দুর্ভোগের তো শেষ নেই। সব মিলিয়ে নষ্ট পরিবহন ব্যবস্থার প্রতি আমাদের অনেক ক্ষোভ, অনেক ঘৃণা। এই ব্যবস্থা বদলের তাগিদে শনিবার পূর্ণতাও নেমেছিল পথে। দাবি খুবই সাধারণ-জাস্টিজ। জাস্টিজ চাই আমরা। কারো পতন নয়। কারো ক্ষমতায়ন নয়। শুধুই জাস্টিজ চাই। নিরাপদ সড়ক চাই। স্বাভাবিক চলাচলের গ্যারান্টি চাই।
লেখক : জিয়াউর রহমান : সম্পাদক, অর্থসূচকডটকম
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস



