ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৫০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাসিনা যাবেন

আপডেট: ০২:৪১ পিএম, ১৮ আগস্ট ২০১৫ মঙ্গলবার

Sheikh-Hasina-শেখ-হাসিনা-e1408625729566 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল নয়াদিল্লী যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানিয়েছেন, শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি আরো জানান, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন। প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে দেশে ফিরবেন। শুভ্রা মুখার্জী ৭৪ বছর বয়সে আজ সকালে নয়াদিল্লীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। ভারতের রাষ্ট্রপতির সচিব আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফার্স্ট লেডী শ্রীমতি শুভ্রা মুখার্জী আজ সকালে (১৮ আগস্ট, ২০১৫) পরলোকগমন করেছেন। তিনি স্থানীয় সময় সকাল ১০ টা ৫১ মিনিটে স্বর্গধামে যাত্রা করেন।  শুভ্রা মুখার্জী শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং প্রায় পক্ষকাল আগে হৃদরোগে আক্রান্ত হন। তিনি দিল্লীতে আর্মি (রিসার্চ এন্ড রেফারেল) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই বিভাগের জনপ্রিয়