ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৫:৩৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

শুভ জন্মদিন কোয়ান্টিকো গার্ল প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৮ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ ১৮ জুলাই ৩৬তম জন্মদিনের কেক কাটবেন ‘দেশি গার্ল’। বিশেষ এই দিনটি প্রেমিক নিক জোনাসের সঙ্গে কাটাবেন তিনি। এদিকে প্রেমিকার বিশেষ দিনটির জন্য নাকি বিশেষ এক পরিকল্পনা করেছেন নিক জোনাস।

 

জানা গেছে- প্রেমিকার ৩৬তম জন্মদিন সমুদ্রের পাড়ে উদযাপন করবেন মার্কিন এই সংগীতশিল্পী। প্রিয়াঙ্কার জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন নিক। পিসি সমুদ্র পছন্দ করেন বলে সেখানেই তার জন্মদিন পার্টি রাখা হচ্ছে। এরইমধ্যে বুকিংয়ের কাজটি সম্পন্ন করে ফেলেছেন নিক। কিন্তু সেটি কোন জায়গায় তা এখনও জানা যায়নি।

 


ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে একটি প্লেটে লেখা রয়েছে, ‘শুভ জন্মদিন প্রিয়াঙ্কা।’ ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘হ্যাঁ, শুরু হয়ে গেছে।’

 


যে বছর থেকে তিনি বলিউডে কাজ শুরু করেছেন, সে বছর থেকেই তিনি তারকা। ক্রমে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। তিনি বলিউডের তারকা থেকে হয়ে উঠেছেন আন্তর্জাতিক স্টার।

 

১৯৮২ সালের ১৮ জুলাই সাবেক বিহার (বর্তমান ঝাঢ়খণ্ড) এর জামশেদপুরে জন্ম নেন এই বলিউড ডিভা। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই অভিনেত্রী বর্তমানে ভারতের অন্যতম `হাইয়েস্ট-পেইড` ও `মোস্ট পপুলার` সেলিব্রিটি। অভিনয়ের জন্য তার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এ ছাড়াও তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।ফোর্বস এবং টাইম সাময়িকী তাকে শীর্ষ ১০০ ক্ষমতাধর ও প্রভারশালী নারীর তালিকায় স্থান দিয়েছে।

 

 

২০০৩ সালে `দ্য হিরো; লাভ স্টোরি অব আ স্পাই` ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন এই তারকা অভিনেত্রী। তবে ওই বছরেরই `আন্দাজ` ছিল তার ব্যবসাসফল ছবি, যা তাকে বলিউডে ব্যাপক পরিচিতি এনে দেয়।২০১৫ সালে প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে মার্কিন ড্রামা সিরিজ `কোয়ান্টিকো`র মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। দীর্ঘদিন ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 


তার গুণকীর্তনের সীমাবদ্ধতা নেই। তার কর্মক্ষেত্রেও বিস্তর। আজকের এ জন্মদিন তাই প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা। শুভ জন্মদিন কোয়ান্টিকো গার্ল।