ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ৫:৫২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনা প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা করেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়িত এবং এ সময়ের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী কর্মসূচির কারণে শিগগীরই বাংলাদেশে দারিদ্র্যের হার শূন্যে নেমে আসবে।
ঝাং ঝু আশা করেন, দু’দেশের কৌশলগত ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

চীনা দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাকে বিশ্বের মহান নেতা হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর জন্যে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়নে বেইজিংয়ের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

চীনকে বাংলাদেশের মহান বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী তার আগামী পাঁচ বছরের শাসনকালে চীনের কাছ থেকে আরো বিনিয়োগ প্রত্যাশা করেন।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এবং পিএমও সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।