শেখ হাসিনাকে ফোনে অভিনন্দন নরেন্দ্র মোদির
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য তাঁকে (শেখ হাসিনা) এবং তাঁর দল ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।
মোদি বলেন, ‘আওয়ামী লীগের এই বিজয় হচ্ছে আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অসামান্য উন্নয়নের প্রতিফলন।’
প্রেস সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে অতীতের মতো তাঁর দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদি ও তাঁর দেশের জনগণকে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা টেলিফোন করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোববারের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের বিশাল বিজয়ের পর রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে প্রথম তিনি (মোদি) তাঁকে টেলিফোন করেছেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











