ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:৩৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শেখ হাসিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিশ্বনেতাদের শুভেচ্ছা পাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।  টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভুটানের রাজা, প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে গত সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোন করেন শেখ হাসিনাকে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার দলকে ভোটের জয়ে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের পুরনো ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া দেশেও রাজনীতিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিকরা গণভবনে গিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে। 

রোববার অনুষ্ঠিত ভোটের ফলাফলে নৌকার এই অভাবনীয় জয়ের বিপরীতে ভরাডুবি হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে আসা বিএনপির।

ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সবমিলিয়ে মাত্র ৭টি আসনে জয় পেয়েছে ধানের শীষের প্রার্থীরা; তাদের চেয়ে বেশি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার জাতীয় পার্টি ২০টি।