ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:৪৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শেখ হাসিনাকে মমতা ব্যানার্জির অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার স্থানীয় সময় রাত ১০টা ৫১ মিনিটে এক টুইট বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

টুইটারে তিনি লেখেন, ‘বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা।’

সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রতিক্রিয়া জানতে চাইলে মমতা বলেন, শেখ হাসিনা জেতাতে আমরা খুশি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে অভিনন্দনও জানিয়েছি।  

‌‘তার রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশ ভালো থাকুক। বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, ভারতের সঙ্গে সেই সেতুবন্ধন আরও সুদৃঢ় হোক। আমরা অলওয়েজ তাই চাই। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। আমরা ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকে।’