শেখ হাসিনাকে শুভকামনা জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভকামনা জানিয়েছেন। শনিবার দুপুরের দিকে করা একটি টুইটে শেখ হাসিনাকে শুভকামনা জানান তিনি।
শুক্রবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে সাক্ষাৎ হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়ালের। মূলত ওই সাক্ষাৎ নিয়ে টুইটটি করেন তিনি।
টুইটে বিলাওয়াল লিখেছেন, শুক্রবার কম্বোডিয়ায় এআরএফ-এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাক্ষাৎ পেয়ে আমি আনন্দিত। আমি তাকে (মোমেন) বাংলাদেশের ভাই ও বোনদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার শুভকামনা জানিয়েছি।
এর আগে, গত বুধবার আসিয়ানের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন বিলাওয়াল ভুট্টো। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। বিমানবন্দরে বিলাওয়ালকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তারা একে অপরকে বই উপহার দেন।
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











