‘শেখ হাসিনা: দ্য এসেন্স অব হার ওয়ার্ল্ড’ বইয়ের মোড়ক উন্মোচন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৪ এএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
‘শেখ হাসিনা: দ্য এসেন্স অব হার ওয়ার্ল্ড’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সম্প্রতি লন্ডনের ক্লারিজেস হোটেলে ‘শেখ হাসিনা: দ্য এসেন্স অব হার ওয়ার্ল্ড’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
মোড়ক উন্মোচনের পর ফিলামেন্ট পাবলিশিং-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস ডে প্রেস সচিবকে বইটির একটি বিশেষ সংস্করণ প্রদান করেন। এসময় লেখক আশেকুন নবী চৌধুরী, তার স্ত্রী সামছুন নাহার লুনা ও ডেপুটি প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।
লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ফিলামেন্ট পাবলিশিং লিমিটেড বাংলাদেশি সাংবাদিক আশেকুন নবী চৌধুরীর লেখা বইটি প্রকাশ করেছে।
এই বইয়ে মোট পাঁচটি অধ্যায়ে লেখক শেখ হাসিনার চার দশকব্যাপী লেখাগুলোর বিস্তারিত পর্যালোচনা করে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের সমান্তরালে এক শক্তিশালী সাহিত্যিক সত্ত্বার পরিচয় তুলে ধরেছেন। লেখক এই দুই সত্ত্বার বিশ্বাস ও আদর্শের একটি সুস্পষ্ট মেলবন্ধন দেখিয়েছেন।
এছাড়া শেখ হাসিনার লেখায় জীবনের গভীর ও অর্থপূর্ণ যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তাও এই বইয়ের অন্যতম পর্যালোচনার বিষয় হিসেবে উঠে এসেছে। এছাড়া সাহিত্য জগতে শেখ হাসিনার অভিযাত্রার একটি ধারাবাহিক চিত্র তাঁর প্রধান প্রধান লেখাগুলোর উদৃতিসহ তুলে ধরায় বইটি গবেষণার সহায়ক হয়ে ওঠেছে।
ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাঁর লেখা নিয়ে গবেষণামূলক এই নতুন বইতে শেখ হাসিনার রাজনৈতিক সাফল্যের পাশাপাশি সাহিত্যিক সত্ত্বার বলিষ্ঠতাও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’
ফিলামেন্ট পাবলিশিং-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস ডে বলেন, ‘এ বইয়ে লেখক শেখ হাসিনার চার দশকের লেখাগুলো বিশদভাবে বিশ্লেষণ করে এবং এসবের মূল বিষয়-বস্তুর ওপর আলোকপাত করে একজন সফল রাজনৈতিক নেতার মধ্যে একজন পরিপূর্ণ সাহিত্যিককে আবিস্কার করেছেন।’
বইটির প্রচ্ছদ এবং ভেতরের অঙ্গসজ্জা শেখ হাসিনার ছবি দিয়ে অলংকৃত করা। ছবিগুলো তুলেছেন ফটোসাংবাদিক সাইফুল ইসলাম কল্লোল। অ্যামাজনের মাধ্যমে এবং যুক্তরাজ্যের বৃহত্তম অনলাইন বই বিক্রেতা ‘বুক ডিপোজিটরি’ থেকে বইটি বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে


