শেখ হাসিনা বিশ্বের ২৬তম প্রভাবশালী নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের করা তালিকায় বিশ্বের একশজন প্রভাবশালী নারীর মধ্যে চারধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন।
এই তালিকায় ২০১৭ সালে ৩০তম, ২০১৬ সালে ৩৬তম এবং ২০১৫ সালে ৫৯তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।
ম্যাগাজিনে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়, ২০১৭ সালে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের সহযোগিতা এবং তাদের জন্য ২ হাজার একর ভূমি বরাদ্দ দেন। তিনি এখন রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় অষ্টমবারের মতো শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। তালিকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিসা মে এবং আইএমএফ প্রধান ক্রিস্টন লগার্দ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরসের সিইও মারি বাররা, পঞ্চম স্থানে ফিডেলিটি ইনভেস্টমেন্টের সিইও আবিগেইল জনসন, সপ্তম স্থানে ইউ টিউব সিইও সুজান ওজস্কি এবং বানকো সানটানডার সভাপতি ও নির্বাহী পরিচালক আনা পেট্রিসিয়া বোটিন রয়েছেন অষ্টম স্থানে।
এরপর লকহিড মার্টিন সিইও ম্যারিলাইন হিউসন নবম এবং আইবিএম সিইও গিননি রোমেট্টি দশম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্পের স্থান হচ্ছে ২৪তম। তবে গত ৩৩ বছরে এই প্রথম মিয়ানমারের অং সান সুচি ফোর্বস তালিকা থেকে বাদ পড়েছেন।
বাসস
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











