শেখ হাসিনা যখনই ডাকবেন তখনই আসব: ডা. দেবী শেঠী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশি চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, বাংলাদেশি চিকিৎসকরা চমৎকার কাজ করেছেন। আপনি উন্নত দেশগুলোতেও এর চেয়ে বেশি কিছু আশা করতে পারবেন না। আপনি যখনই ডাকবেন তখনই আমি বাংলাদেশে আসব।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে ভারতের প্রখ্যাত এ কার্ডিওলজিস্ট এসব কথা বলেন।
ডা. দেবী শেঠী ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য দ্রুত সাড়া দিয়ে বাংলাদেশে আসায় ডা. শেঠিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এ হৃদরোগ বিশেষজ্ঞকে বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসা সম্পর্কে আপনার মতামত জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।
এ সময় ডা. শেঠী প্রধানমন্ত্রীকে বলেন, আপনি যখনই ডাকবেন তখনই আমি বাংলাদেশে আসব।
প্রধানমন্ত্রী দেশের মেডিকেল শিক্ষার বিষয়েও ডা. শেঠীকে ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল শিক্ষার্থীরা যাতে স্নাতকোত্তর করতে এবং গবেষণা চালাতে পারেন সে জন্য তার সরকার দেশের প্রথমবারের মতো এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ প্রায় শেষ হয়ে এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন ডা, দেবী শেঠী। তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষের যে আর্থসামাজিক অগ্রগতি হয়েছে তা চমকপ্রদ।
ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ সম্পর্কে ডা. শেঠী বলেন, এমন একজন প্রখ্যাত ব্যক্তির চিকিৎসা দিতে গিয়ে স্থানীয় চিকিৎসকদের প্রচণ্ড চাপে কাজ করতে হয়।
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়েছে উল্লেখ করে দেবী শেঠী বৈঠকে বলেন, আমি বাংলাদেশে আসি এবং এখানকার অনেক রোগী আমার কাছে যায়। কয়েক দশকের উত্তরাধিকারীদের দেখে বুঝতে পারি, বাংলাদেশ অনেক এগিয়েছে।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











