ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৯:৩৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

শেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৫২ এএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

১১ বছরের এক মেয়ে শিশুর ধর্ষণ মামলার আসামী মন্ডল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী শেরপুর সদর উপজেলার রৌহা পূর্ব পাড়া গ্রামের  মৃত কালু শেখের ছেলে।

পুলিশ জানায়, রৌহা ইউনিয়নের রৌহা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হালিমের ১১ বছরের মেয়ে শিশু  গত ৩১ ডিসেম্বর দুপুরে অন্য এক শিশুকে কোলে নিয়ে  পার্শ্ববর্তী মন্ডল মিয়ার বাড়িতে বেড়াতে যায়। এসময় মন্ডল মিয়ার স্ত্রী গুল নাহার বেগম ওই মেয়ে শিশুর কোলে থাকা শিশুটিকে নিজ কোলে নিয়ে তাকে পান আনতে তার ঘরে পাঠায় । এসময় ঘরের ভিতর থাকা গুল নাহারের স্বামী মন্ডল মিয়া ওই মেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

শিশুটি বাড়িতে এসে তার মা আসমা বেগমকে ঘটনাটি জানালে ১ জানুয়ারি আসমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় মন্ডল মিয়া ও গুল নাহার বেগমকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ১ জানুয়ারি রাতে ধর্ষণ মামলার প্রধান আসামী মন্ডল মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উইমেননিউজকে জানান, ‘ওই শিশুর ডাক্তারি পরীক্ষা শেষে তার মায়ের হেফাজতে রাখা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’