শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি শ্যামলী, সম্পাদক শিমু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
সাত বছর পর শেরপুর জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলা যুব মহিলা লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহবুবা রহমান শিমু। শনিবার (৫ নভেম্বর) সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে শেরপুর জেলা শহরের শহীদ মিনারে এ সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ।
জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের মার্চ মাসে জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সাত বছর পর আবার জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে অধ্যাপক অপু উকিল সকলের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীকে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাহবুব আরা শিমুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে




