শেষ দিন জমজমাট রাজধানীর পশুর হাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার
শেষ দিনে আজ রোববার সকাল থেকেই ক্রেতার আগমনে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। আগামীকাল সোমবার কোরবানীর ঈদ উদযাপিত হবে। আজ ক্রেতা হাটে আসছেন পছন্দের গরুটি দেখছেন এবং কিনছেন।
দেশের বিভিন্ন এলাকার পশু আসছে রাজধানীর এ’সব হাটে। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের পশু।
বিক্রেতারা জানিয়েছেন, এখনো হাটে পশু আসছে। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি।
আফতাবনগর হাটে দিনাজপুর থেকে আনা একটি গরুটির দাম হাঁকা হচ্ছে ২ লাখ টাকা। গেলো ঈদেও এরকম তিনটি গরু এ হাটে এনেছিলেন জসিম সরদার।
জসিম উইমেননিউজ২৪.কম কে বলেন, এই গরুগুলি আমার নিচের ঘরে পালা। গত ৬ মাস ধরে দেশি খাবার দিয়ে এগুলোকে পেলেছি। এখন আশা করছি প্রাপ্য দাম পাবো।
আরেক খামারী রহিম পোদ্দার বলেন, গতবার ভালো দামে বিক্রি হয়েছিলো আমার ১০টি গরু। এবার আমি ১৫টি গরু এনেছি। ৬৫ হাজার থেকে আড়াই লাখ টাকার মধ্যে দাম। নিজের হাতে পালা গরুগুলো।
রাজধানীর আফতাব নগরের এই হাটে ট্রাক-বোঝাই করে আসছে কোরবানীর পশু। ছুটির দিন সকালে পছন্দের পশুটি কিনতে ক্রেতা সমাগমও কম নয়।
এদিকে হাটে বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন। একইসাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথাও জানিয়েছে কতৃপক্ষ। জালনোট শনাক্ত এবং সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী ও হাট কর্তৃপক্ষের রয়েছে কঠোর নজরদারি।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









