শেষ হলো একুশের সাংস্কৃতিক উৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে ‘একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪’ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া সপ্তাহিব্যপি এই উৎসবে নাটক, আবৃতি, নৃত্য ও দেশের গান পরিবেশিত হয়।
অমর একুশে বই মেলায় আগত দর্শক উপস্থিতিতে মুখর হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ ‘একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪’।
আজ অনুষ্ঠানের শেষ দিনে শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য। নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এবং নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী।
এরপর পরিবেশিত হয় একক সংগীত ‘মাগো ধন্য হল জীবন আমার’ ও ‘একতারা লাগে না আমার/ সুন্দর সুবর্ন তারুণ্য লাবণ্য’। সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা সরকার পিয়া।
এতে কবিতা আবৃত্তি করেন ডালিয়া আহমেদ। সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং নৃত্য পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা।
সবশেষে ভঙ্গিমা ডান্স থিয়েটার পরিবেশন করে সমবেত নৃত্য, পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না তিথি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








