শেষ হলো ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়েছে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। এদিন দেশের আট বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বরাবরের মতো এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য ছিল কঠোর নির্দেশনা। যেখানে বলা হয়েছিল, কোনো চাকরিপ্রার্থী পরীক্ষার সময় পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি ঘাড় ঘোরালেই নিয়ে নেওয়া হবে খাতা।
এ ছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় সরকার।
পরীক্ষা শুরুর আগে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না। আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থী খুঁজছি। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

