ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৭:২২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

শোক দিবসে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান

আপডেট: ০৩:৪৫ পিএম, ১৫ আগস্ট ২০১৫ শনিবার

ppp স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাদ আছর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়-স্বজন মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। এছাড়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও এডভোকেট সাহারা খাতুন, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রী ও কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫ আগস্টের দুর্ভাগ্যের রাতে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং অন্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। ১৫.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়