ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১০:৫৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জ্বর এবং শ্বাসকষ্টের পাশাপাশি পেটের অসম্ভব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রবিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী। জ্বর এবং শ্বাসকষ্ট ছিলই, সেই সঙ্গে পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় তার। ফলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় তার সঙ্গে ছিলেন দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও।

তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা বাকি তার। তাকে হাসপাতালে রাখেই সে সব পরীক্ষা হবে, নাকি বাসায় ফিরে যেতে দেয়া হবে, পরীক্ষার প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর তা ঠিক করবেন চিকিৎসকেরা।

এই গঙ্গারাম হাসপাতালেই সবসময় চিকিৎসা করিয়ে নিয়ে থাকেন গান্ধী পরিবারের সদস্যরা। এর আগেও সেখানে ভর্তি হয়েছেন সোনিয়া। ২০১৭ সালে সেখানেই তার কাঁধে অস্ত্রোপচার হয়।

-জেডসি