শ্যামলীতে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ঈদের ছুটিতে গিয়েছিলেন শ্রমিকরা। ছুটি শেষে এসে দেখেন গার্মেন্ট বন্ধ। নোটিশ ছাড়া গার্মেন্টটি বন্ধ করায় সামনের সড়কে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। আর তাতেই সৃষ্টি হয় যানজটের।
রাজধানীর শ্যামলীর মিরপুর রোড অবরোধ করে বুধবার সকালে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন আলিফ অ্যাপারেলস নামে একটি গার্মেন্টের কর্মীরা। তারা জানান, নোটিশ ছাড়া প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। তাই তারা সড়কে অবরোধ করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে অবরোধ শুরু হলে শ্যামলী থেকে কল্যাণপুর হয়ে টেকনিক্যাল এবং শ্যামলী থেকে কলেজগেট হয়ে আসাদগেট পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের অনুরোধ ও চেষ্টায় অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
গার্মেন্টকর্মীরা জানান, গত ১১ আগস্ট তারা ঈদের ছুটিতে যান। ঈদের ছুটি শেষে আজ গার্মেন্ট খোলার কথা ছিল। সকালে এসে তারা গার্মেন্টের গেটে তালাবদ্ধ অবস্থায় পুলিশি পাহাড়া দেখতে পান। আজ থেকে গার্মেন্ট বন্ধ এমন একটি নোটিশ গেটে টানিয়ে দেয়া হয়। এটা দেখে ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ।
ভুক্তভোগী শ্রমিক আলেয়া বেগম জানান, বিজিএমইএ’র আইন অনুযায়ী একটি গার্মেন্ট কারখানা বন্ধের তিন মাস আগে শ্রমিকদের অবহিত করে তাদের পাওনা পরিশোধ করতে হয়। আমাদের কিছুই জানানো হয়নি। আমাদের না জানিয়ে বেতন-বোনাস না দিয়ে হঠাৎ বন্ধ করে দিয়েছি। আমাদের পাওনা টাকা না পেলে আমরা রাস্তা থেকে সরবো না।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল জানান, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিয়েছি। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
-জেডসি
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











