ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

শ্রমিকদের জন্য কাজ করে গেছেন জাতির পিতা : চুমকি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২২ পিএম, ২ মে ২০১৮ বুধবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের জন্য সব সময় কাজ করে গেছেন। তাই তিনি ক্ষমতায় আসার পর শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেছেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের র‌্যালি শেষে কালীগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেহের আফরোজ চুমকি বলেন, আওয়ামী লীগ সরকার মানেই শ্রমিকদের আশা-ভরসার স্থান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয়ভাবে অনেক কল-কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। আর তাতে হাজার হাজার শ্রমিক কাজ করছে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার মনে করেন দেশের শ্রমিকরা ও তাদের পরিবার ভাল থাকলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। পরে প্রতিমন্ত্রী উপজেলার দরিদ্র শ্রমিক পরিবারের মধ্যে ৩৫টি সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হামীমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ. যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।