শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলার মেয়েদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরে নারী টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। গত রাতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরে গেছে বাংলাদেশের নারীরা। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ দল।
গ্রস আইলেটে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তটা যথার্থতা প্রমান করেন বাংলাদেশ দলের বোলাররা। স্কোর বোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই শ্রীলঙ্কার ওপেনার যশোদা মেন্ডিজকে বোল্ড করেন জাহানারা আলম। আরেক ওপেনার হাসিনি পেরেরাকে ৯ রানে ফেরান খাদিজাতুল কুবরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয় লংকান নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শশীকলা সিরিবর্দেনে। দিলানি মানোদারা দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন। বাংলাদেশের সফল বোলার জাহানারা আলম নির্ধারিত ৪ ওভার বোলিং করে ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া খাদিজা, রুমানা এবং ফাহিমা নেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। ম্যাচে প্রতিপক্ষের ন্যায় বাংলাদেশ দলও শুন্য রানেই প্রথম উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। তিনি ছাড়া বাংলাদেশ দলের কেবলমাত্র অপর দুই ব্যাটসম্যান আয়েশা রহমান(১১) ও রিতু মনি(১১) দুই অঙ্কের কোটা স্পর্শ করতে হন। চামিরা আতাপাত্তু তিন ওভার বোলিং করে ১৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শশিকলা ২ উইকেট নেন ১০ রানের বিনিময়ে।
আগামী ১৮ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশের নারীরা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











