ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২১:০৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (১১ মে) শ্রীলংকায় বাংলাদেশ হাইকশিশন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যে কোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪ ২১৫ ৮৭৫০, ০৭১ ২৪০ ৬৩১৩ এই নম্বরে যোগাযোগ করতে পারবে।

শ্রীলংকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ দেশটিতে ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে।

বাংলাদেশ এখনও কোনো সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে, যাতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সেখানে সমস্যার সম্মুখীন হলে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারে।