শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনায় তিনটি চার্চ ও তিনটি হোটেলে ধারাবাহিক বোমা হামলায় বহু লোকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ এক শোকবার্তায় তিনি বোমা হামলায় বিপুল হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তিনদিনের সরকারি সফরে বর্তমানে ব্রুনাই দারুসসালামে রয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শেখ হাসিনাশ্রীলঙ্কা সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে বলা হয়, ইস্টারের প্রার্থনার সময় চার্চে এবং অভিজাত হোটেলগুলোতে চালানো বোমা হামলায় অন্তত ১৩৭ জনের মৃত্যু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কলম্বোয় অন্তত ৪৫ জন নিহত হয়েছে, সেখানে তিনটি হোটেল এবং একটি গীর্জায় হামলা চালানো হয়েছে। রাজধানীর উত্তরে নেগমবো শহরে একটি চার্চে হামলায় ৬৭ জন এবং দেশের পূর্বে বাত্তিকালোয়া শহরে অপর এক হামলায় ২৫ জন মারা গেছেন।
হামলার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি এবং কেউ এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, বিস্ফোরণ ও নিহতের ঘটনায় তিনি শোকাহত।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহে টুইটারে লিখেছেন, ‘আমাদের জনগণের ওপর কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানাই।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





