শ্লোগান-মিছিলে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মিছিল ও শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে। আজ শনিবার ভোর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন।
দলের সংশ্লিষ্টরা জানান, সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। রং বেরংয়ের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ জনসভায় যোগ দেয়। বাসন্তী রংয়ের শাড়ি ও সাদা টি শার্ট পরে মিছিল নিয়ে নারী পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোঁখে পড়ার মতো।
তারা জানান, দীর্ঘ চার বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন। বেলা ১১টার দিকে তিনি তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এখানে বসে তিনি ৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ইতোমধ্যে জনসভায় স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া উপজেলার এ জনসভাটি স্মরণকালের স্মরণীয় জনসভায় রূপ নেবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ জনসভায় যোগ দিয়েছে।
জনসভায় আগত পাকড়পাড়া গ্রামের অশিতিপর বৃদ্ধা সুমিত্রা ওঝা বলেন, আজকে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের মা (শেখ হাসিনা) আসছেন। মাকে এক নজর দেখতে ও তার মুখের কথা শুনার জন্য ভোর বেলায় এখানে চলে এসেছি।
কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন , ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে




