শয়নকক্ষ থেকে নারী-শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার
প্রতীকি ছবি।
নোয়াখালীর সদর উপজেলায় মা রাবেয়া বসরী রাহী (২৭) ও কন্যা মাইশা আক্তারের (৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে কাদির হনিফ ইউনিয়নে দরবেশপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাবেয়া বসরী রাহী তিনি ওই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশের ধারণা, স্বামী রুবেলকে জুয়া খেলা থেকে ফেরাতে না পেরে এবং পরিবারের অভাব-অনটনে অভিমান করে মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ রাবেয়া বসরী রাহী।
বাড়ির লোকজন জানায়, প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে রাহীকে দ্বিতীয় বিয়ে করেন রুবেল। গত তিনদিন আগে রাহী তার বোনকে জানান, নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করবেন।
রাহীর অভিযোগ ছিল- তার স্বামী রুবেল প্রতিদিন জুয়া খেলে টাকা নষ্ট করে। তার অন্য দুই ভাই নতুন ঘর করলেও রুবেল ঘর করতে পারেনি। সংসারের দিকে তেমন খেয়াল রাখে না।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বাড়ির অন্য সদস্যরা দাওয়াত খেতে যাওয়ার সুযোগে বিকালের কোনো এক সময় মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাহী। পরে রুবেল বাড়ি ফিরলে তাদের শয়ন কক্ষের আঁড়ার সঙ্গে দুই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







