ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৩৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শ‌নিবার কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দি‌তে শ‌নিবার (৪ মার্চ) কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধা‌নের সফ‌রে কাতা‌রের আমি‌রের স‌ঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপা‌ক্ষিক বৈঠ‌কে জ্বালা‌নি খা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা।

বৃহস্পতিবার (২ ম‌ার্চ) প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানা‌নো হয়।
প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহ সংক্রান্ত ৫ম জাতিসংঘ সম্মেলনের (এল‌ডি‌সি ৫) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।