ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে প্রস্তুতকৃত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার করা হয়েছে। তবে বইটির অনুশীলন পাঠ থেকে এই শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এনসিটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে দুটি এই রয়েছে। এর মধ্যে অনুসন্ধানী পাঠে দেশের বিভিন্ন ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানের বর্ণনা দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন ভুল-ভ্রান্তিসহ লেখা কপির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে চলতি বছর এ বই বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অপর বই ‘অনুশীলন পাঠ’ থেকে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তী বছর নতুন বই ছাপানোর সময় অনুসন্ধানী পাঠে প্রয়োজনীয় সংশোধনী এনে তা অনুশীলন পাঠের মধ্যে সংযুক্ত করা হবে।
এর আগে চাঁদপুরে এক অনুষ্ঠানে অনুসন্ধানী পাঠ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন বইয়ে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি এবারের পাঠ্যক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই নতুন করে সংস্কার করে দেওয়া হবে। এই দুই শ্রেণির বইয়ে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে।’
মন্ত্রী আরো বলেন, ‘এসব বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই। তার পরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।’
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






