ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ষাটোর্ধ্বদের দেওয়া হবে করোনার বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা ষাটোর্ধ্ব আছে, সিভিয়ার অসুস্থ যারা, তাদের আমরা বুস্টার ডোজের চিন্তা-ভাবনা করেছি। যাতে আমরা আগামীতে আমরা বুস্টার ডোজ দিতে পারি। অনেক দেশ ভারত থাইল্যান্ড মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরা বুস্টার ডোজ দিচ্ছে। আমেরিকা-ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও দিচ্ছে।’

পিসিআর টেস্টটা আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘র্যাপিড টেস্ট আরও জোরদার করারও পরামর্শ রয়েছে। বুস্টার ডোজের বিষয়েও ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গে আলোচনা হয়েছে।’

কবে নাগাদ বুস্টার ডোজ দেওয়া হবে- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এটা নিয়ে আমাদের মন্ত্রণালয়, ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) অফিস বসবে। বসে আমরা দিনক্ষণ ঠিক করবো। আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি।