ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:৪৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিততে চলেছি: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আমেরিকানদের ‘ক্ষোভ ও চক্রান্ত ত্যাগ’ করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই লড়াইয়ে আমরা জিততে চলেছি। এখনও আমাদের বিজয় চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু ইলেকটোরাল কলেজ ভোট ও ভোট গণনা আমাদেরকে বলছে সব কিছু পরিষ্কার। পুরো জাতি আমাদের সঙ্গে আছে।

করোনাভাইরাস মহামারি, অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার কারণে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে চলমান দ্বন্দ্বের উপস্থিতি বিবেচনায় রেখে ডেমোক্র্যাট প্রার্থী তার বক্তব্যে বলেছেন,এরকম কঠিন লড়াইয়ের নির্বাচনের পর উত্তেজনা তীব্র থাকে। কিন্তু আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, দলীয় সমস্যা নিয়ে যুদ্ধ করার সময় আমাদের নেই।আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু আমরা শত্রু নই।

তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এ খবর প্রকাশ হওয়ার পরই দৃশ্যপট পাল্টে যেতে থাকে। অনেকেই মনে করতে থাকেন তিনি বিজয় ঘোষণা করবেন। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রাজনীতিক মাথা ঠাণ্ডা রাখলেন। তিনি নিজের রাজ্য দেলাওয়ারের উইলমিংটন থেকে বললেন, আমরা এই লড়াইয়ে জিততে চলেছি।

গতকাল থেকে কি ঘটে চলেছে সেদিকে দৃষ্টি দিন। ২৪ ঘন্টা ধরে আমরা জর্জিয়াতে পিছিয়ে ছিলাম। এখন এগিয়ে গেছি। ওই রাজ্যে আমরা জয় পেতে চলেছি। ২৪ ঘন্টা আগে আমরা পেনসিলভ্যানিয়াতেও পিছিয়ে ছিলাম। এখন সেখানে জয় পেতে চলেছি। এখন আমরা এগিয়ে আছি। আমরা অ্যারিজোনা এবং নেভাদায়ও জয় পেতে চলেছি। আসলে নেভাদায় আমাদের লিড এখন প্রায় দ্বিগুন। আমরা এখন তিন শতাধিক ইলেকটোরাল কলেজ ভোট পেতে চলেছি। আমরা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেতে চলেছি। জাতি আমাদের সঙ্গে আছে।

পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভোটের ব্যবধান বাড়তে থাকায় জো বাইডেন জয়ের আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, আমরা ৭ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী পাননি।

চূড়ান্তভাবে বিজয়ের ঘোষণা না দিলেও তার দল পুরো জাতির সমর্থনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।সূত্র : বিবিসি

-জেডসি