ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:০২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

সংরক্ষিত নারী আসন নির্বাচন ২০২৬: মনোনয়নপত্র যাচাই শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই প্রক্রিয়া পরিচালনা করছে।

নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ও আগামীকাল (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

জানা গেছে, মনোনয়নপত্রের বৈধতা, প্রার্থীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যেসব মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া যাবে, সেগুলো বাতিল করা হতে পারে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেই এই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। যাচাই শেষে আপিল ও শুনানির সুযোগ রেখে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।